• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ফেরার দাবি জানালেন রোহিঙ্গারা নাসীরুদ্দীন পাটওয়ারী: তারেক রহমান সরকারের পরিচালনায় ব্যর্থ যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর হাওলাদার কেরানীগঞ্জে ছয় দিনে তিন নারীর মরদেহ উদ্ধার পাবনায় বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে: খন্দকার লুৎফর রহমান চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর হয়েছে: সারজিস আলম মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় প্রবেশের চেষ্টা, নিহত ৩৪

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১

১২

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হামিদ জইশ-ই-মহম্মদের শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’র সদস্য। এদিন সকাল সাড়ে ৮টার দিকে বর্ধমান পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করে। এ সময় একজন পালিয়ে যায়, যার খোঁজে তল্লাশি চলছে।

হামিদের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সূচি ও ভিআইপি মুভমেন্টের নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হামিদ পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল এবং আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করছিল। তিনি শুভেন্দু অধিকারীর গতিবিধির লাইভ লোকেশন কাশ্মীরে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের ঘটনায় মন্তব্য করে বলেন, শুধু তিনি নন, জইশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন, যার মধ্যে রাজ্যের মন্ত্রী উমেশ রাইও অন্তর্ভুক্ত। তিনি ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।’

এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও বিমান বাহিনীতে কর্মরত প্রাক্তন আধিকারিক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়। সেই মামলার তদন্ত এখনও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd