• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ: আইজিপি প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার পরিদর্শন করলেন যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, তদন্তের নির্দেশ রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের জুলাইয়ে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েছে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ফেরার দাবি জানালেন রোহিঙ্গারা নাসীরুদ্দীন পাটওয়ারী: তারেক রহমান সরকারের পরিচালনায় ব্যর্থ যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর হাওলাদার

প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার পরিদর্শন করলেন

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার পরিদর্শন করলেন

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে প্রধানমন্ত্রী তার বাসভবনে ডেকে নেন। পরে তাদের সঙ্গে নিয়ে বিকাল ৪টা ৫ মিনিটে উত্তর সিটি পরিদর্শনে বের হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তার পরিদর্শনের রুট ছিল রাজধানীর বিভিন্ন স্থান, যার মধ্যে ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড, মহাখালী, ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, এবং বনানী অন্তর্ভুক্ত ছিল। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি গুলশান এভিনিউয়ের বাসভবনে ফিরে আসেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, এবং অন্যান্য কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd