• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ: আইজিপি প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার পরিদর্শন করলেন যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, তদন্তের নির্দেশ রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে রূপ না দেওয়ার আহ্বান সাইফুল হকের জুলাইয়ে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েছে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, ফেরার দাবি জানালেন রোহিঙ্গারা নাসীরুদ্দীন পাটওয়ারী: তারেক রহমান সরকারের পরিচালনায় ব্যর্থ যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত ১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর হাওলাদার

যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, তদন্তের নির্দেশ

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, তদন্তের নির্দেশ

রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের পাকারমাথা এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ডের রোকন ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বিকালে পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পবা থানার ওসি আব্দুল মতিন বলেন, শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওমর ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় গ্রাম্য চিকিৎসা দিয়ে আসছেন। তিনি জামায়াতে ইসলামীর ৪ নম্বর ওয়ার্ডের রোকন এবং স্থানীয়ভাবে পরিচিত। তার বড় ভাই আবু বক্কর একই ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি। অভিযুক্তের বাবা মজিবুর রহমান স্থানীয়ভাবে ক্বারি হিসেবে পরিচিত।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই শিশুটি পড়তে গেলে ওমর ফারুক তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন। শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করে মায়ের কাছে পুরো ঘটনা জানায়। শিশুটির মা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে, অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ওমর ফারুক ও তার পরিবার। তারা দাবি করেছেন, শিশুটি মূলত তার স্ত্রীর কাছে পড়তে আসে এবং ঘটনার দিন তার স্ত্রী অনুপস্থিত থাকায় তিনি পড়াচ্ছিলেন। জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন জানিয়েছেন, বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd