• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গোলাম পরওয়ারের বক্তব্য: ‘লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই ছিলাম’ মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকানো ১,৯৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ রাজধানীসহ সারা দেশে পুলিশের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি গোপালগঞ্জে স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জামালপুরে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ৩০০ বার নাম লেখার নির্দেশনা নিয়ে বিতর্ক ভাসানচরে মাহফুজার রহমানের মানবিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক স্বীকৃতি উত্তরা কৃষিবিদদের মিলনমেলায় পেশাগত উন্নয়নে একসঙ্গে কাজের অঙ্গীকার ১৪ হাজার শিক্ষক অক্টোবরে যোগদান করবেন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে: খন্দকার লুৎফর রহমান

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে: খন্দকার লুৎফর রহমান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সকলকে সতর্ক করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের রাজনৈতিক ফায়দা লুটতে না পারে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে অনেক নেতাকর্মী জাগপায় যোগদান করতে আসেন।

লুৎফর রহমান যোগদানকারী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘একটা কুচক্রী মহল বর্তমান গণতন্ত্রের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এইসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

যোগদান অনুষ্ঠানে ঢাকা মহানগর জাগপার সভাপতি মো. হোসেনের মোবারক সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন উদ্দিন হাজারী, প্রেসিডিয়াম সদস্য মিজবাহদ্দীন, সহসভাপতি এমএ ওয়াহাব ডাক্তার আওলাদ হোসেন শিল্পী, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম এবং অর্থ সম্পাদক মাহফুজ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd