• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট ছাড়াও দৈনন্দিন পণ্যে ক্ষতিকর উপাদান বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ইউসিবি ব্যাংকে বিজনেস ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮ ফ্রান্সে বাক্সের ভেতর থেকে উদ্ধার হলো ৫ নবজাতকের দেহাবশেষ

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জুলাই দেশের দর্শকরা ছবিটি দেখতে পারবেন। বিশ্বের অন্যান্য দেশ, যুক্তরাষ্ট্রসহ, সিনেমাটি মুক্তি পাবে ৩১ জুলাই।

এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ সিনেমা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আগের মতোই স্পাইডার-ম্যান বা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেনডায়া। এছাড়া জ্যাকব ব্যাটালন ও ব্রুস ব্যানার বা হাল্ক চরিত্রে মার্ক রাফেলোও রয়েছেন এই ছবিতে।

নতুন সংযোজন হিসেবে দেখা যাবে ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ককে, যার চরিত্রটি এখনো রহস্যে ঘেরা। এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন ইমান এসফান্দি। চলচ্চিত্রটির অন্যতম বড় আকর্ষণ হচ্ছে, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ডেয়ারডেভিল’ এর পর আবারও ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় ফিরছেন জন বার্নথাল।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ এর চার বছর পরের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে নতুন এই সিনেমা। আগের ছবির শেষে ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর ফলে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যায়। ফলে এবার সম্পূর্ণ একা হয়ে নিউইয়র্ক শহরকে রক্ষা করার দায়িত্ব পালন করতে দেখা যাবে স্পাইডার-ম্যানকে।

নতুন অধ্যায়ে পিটার পার্কারকে মানসিকভাবে আরও পরিণত ও দায়িত্বশীল হিসেবে তুলে ধরা হয়েছে। একদিকে একাকিত্ব, অন্যদিকে নতুন এক রহস্যময় শত্রুর আবির্ভাব সব মিলিয়ে তার জীবনে শুরু হয় নতুন লড়াই। একই সঙ্গে নিজের অতিমানবীয় শক্তির অপ্রত্যাশিত পরিবর্তনের সঙ্গেও তাকে মানিয়ে নিতে হবে।

প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি ব্যতিক্রমী। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি সিনেমা হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউতে সিনেমা উপভোগ করতে পারবেন।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলার প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় এটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রিও চলছে জোরেশোরে, যা ছবিটি ঘিরে দর্শকদের উচ্চ প্রত্যাশারই প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd