• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

আড়াইহাজারে রোগীদের নিয়ে যাওয়ার পথে ডাকাতির ঘটনা, চালক আহত

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আড়াইহাজারে রোগীদের নিয়ে যাওয়ার পথে ডাকাতির ঘটনা, চালক আহত

১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালক নজরুল ইসলাম। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে চারজন রোগীকে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন নজরুল। পথে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তার অটোরিকশার গতিরোধ করে। এ সময় নজরুলকে কুপিয়ে তার কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর নজরুলের স্বজন ও স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করেন। এক অভিযুক্ত মিদুলকে আটক করা হলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, এই ঘটনায় মিদুলকে স্থানীয়রা মারধর করেছেন এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd