• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এ টি এম আজহারুল ইসলাম মাগুরার খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক সাত ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের জন্য ছাগল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
পাবনায় গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি

৪২

পাবনার ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে এক দম্পতিকে গণপিটুনির শিকার হতে হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটককৃতরা হলেন ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে মো. রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮)। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তারা নিজেদের পিকআপ ভ্যান নিয়ে বের হন।

পথে পৌর শহরের উমিরপুর এলাকায় পিকআপটি বিকল হয়ে গেলে তারা গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাদের গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা গরু চোর নন এবং গাড়িটি বিকল হয়ে যাওয়ার কারণে সেখানে অবস্থান করছিলেন। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ব্যবহৃত পিকআপটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd