মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি। স্থানীয়দের মতে, বিস্ফোরণের সময় বাজারে ব্যবসায়ী ও পথচারীদের উপস্থিতি ছিল। হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, যা শুনে অনেকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। তবে বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কে বা কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের...
৩
মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের মতে, বিস্ফোরণের সময় বাজারে ব্যবসায়ী ও পথচারীদের উপস্থিতি ছিল। হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, যা শুনে অনেকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। তবে বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কে বা কারা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
প্রকাশ আর এ লায়ন সরকার ট্রেড লাইসেন নং ১১৫২/৬৮৩ রেজিঃ নং সি- ১৭৮৩১৪ বাণিজ্য মন্ত্রণালয়/ তথ্য মন্ত্রণালয় অনুমোদন প্রক্রিয়াধীন, নাজাত24 কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
আল্লাহ চত্বর নরসিংদী/আঞ্চলিক অফিস নাজাত পাক দরবার শরীফ
শেরপুর কান্দাপাড়া আদিয়াবাদ রায়পুরা নরসিংদী।
ঢাকা অফিস ১৫/৩ ওয়ারি স্ট্রিট ঢাকা ১২০৩