• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি: খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে

যশোর আদালতের সামনে শালিকার তরুণীর কপালে বাঘারপাড়ার যুবকের সিঁদুর

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

৬৯

যশোর আদালতের সামনে শালিকার তরুণীর কপালে বাঘারপাড়ার যুবকের সিঁদুর

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

হয়তো সম্পর্কটিকে নতুন এক পরিণতি দিতে চেয়েছিলেন যুবক। নয় বছরের প্রেমের সম্পর্ক কিন্তু সেই চেষ্টাই শেষ পর্যন্ত রূপ নেয় প্রকাশ্য নাটকীয়তায়। প্রেমিকার সিঁথিতে হঠাৎ করে সিঁদুর পরিয়ে দেওয়ার পর মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তরুণী। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। আদালত চত্বরে এমন দৃশ্য দেখে আশপাশের মানুষ জড়ো হয়ে যান।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ঘটনাটি ঘটে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে। পরে আদালতের পুলিশ পরিদর্শক ঘটনাস্থলে গিয়ে দু’জনকে জিআরও’র কক্ষে নিয়ে যান। সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, তরুণীর বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়। আর যুবকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নাড়িকেলবাড়িয়া গ্রামে। তাদের মধ্যে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক রয়েছে।

 

জানা গেছে, বিকেলে দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে পরিত্যক্ত জজ আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যুবক আগে থেকে সঙ্গে রাখা একটি পলিথিন থেকে সিঁদুরের কৌটা বের করে আচমকাই প্রেমিকার সিঁথিতে পরিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ করেন। এরপরই দু’জনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

ঘটনাটি দেখে এক আইনজীবী আদালতের পুলিশ পরিদর্শককে (কোর্ট ইন্সপেক্টর) বিষয়টি জানান। খবর পেয়ে আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দু’জনকে আদালতের জিআরও’র কক্ষে নিয়ে যান। পরে সন্ধ্যায় তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তাই আইনশৃঙ্খলা রক্ষার্থে দু’জনকে হেফাজতে নিয়ে পরে কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “দু’জনকেই থানায় আনা হয়েছে। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে বিষয়টি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd