• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি: খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে

দিনাজপুরে কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায়

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৫৫ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

৮০

দিনাজপুরে কান্তজিউ মন্দির পরিদর্শন করলেন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায়

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি :

 

ঐতিহাসিক ও চারশত বছরের পুরোনো কান্তজিউ (কান্তজির) মন্দির পরিদর্শন করেছেন বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টায় একদল পুণ্যার্থীকে সাথে নিয়ে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছান। কান্তজিউ মন্দিরে আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

​মন্দির পরিদর্শনকালে অপর্ণা রায় দাস দিনাজপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, চারশত বছরের পুরোনো এই কান্তজির মন্দিরকে ঘিরে পুরো দিনাজপুর জেলা সারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশে যারা ধর্মকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, তাদের দিনাজপুর থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

​এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য সুভাষ চন্দ্র দাস।

​এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়, ​কাহারোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) শ্যামল চন্দ্র বর্মন, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিত সিং

​অন্যান্যদের মধ্যে কান্তজির মন্দির কমিটি, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি মন্দিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd