• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি: খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে

জেলা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৫৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

৬৬০

জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক

 

পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর

দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, পড়াশোনার পাশাপাশি সুন্দর-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলা করে তাদের মনে কোন হিংসা থাকে না, অসামাজিক কাজে তারা সম্পৃক্ত হয় না। সুস্থ্য জাতি গঠনে প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। তাহলেই তারা নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।

১৪ জানুয়ারী বুধবার তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ দিনাজপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান ও দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম। ৫৪তম শীতকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ৪৩টি ইভেন্ট এর ক্রীড়া পরিচালনা করেন মোঃ মোশারফ হোসেন, মোঃ মোতাহার হোসেন, মোঃ মঞ্জুরুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন ও প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd