• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কুয়াকাটায় জমি ও মার্কেট দখলের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপির দাবি আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারেদেসের বিরুদ্ধে ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা ৫৩ বছর পর বোতলের ভেতর উদ্ধার হলো শিশুর চিঠি, অপহরণের বর্ণনা রয়েছে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সর্বোচ্চ ব্যয়, ২৮ দলের শূন্য ব্যয় কনক্যাকাফের ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান, উয়েফার উদ্বেগ প্রকাশ সন্তানের ঘুমের অভ্যাস: বাবা-মায়ের সঙ্গে থাকা কতটা নিরাপদ? ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন আজ ঢাকায় তিন কনসার্ট, জমবে সংগীতের সন্ধ্যা কেশম দ্বীপের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে: ইরানি স্পিকার

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৮১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

১৩৪

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক

 

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সোমবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।

 

 

 

আটককৃতরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪) বর্তমানে পলাতক রয়েছেন।

 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হলে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।

 

পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করে।

 

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মারুফ হোসেন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd