• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অষ্টগ্রামে ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ উৎসব অনুষ্ঠিত করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি: তারাগঞ্জে দূরপাল্লার বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ মাধবদীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রশাসনের তৎপরতা, মোবাইল কোর্টে ১৪,৫০০ টাকা জরিমানা যশোর বেনাপোল সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রায়পুরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার চামড়া পাচার ঠেকাতে  রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা, শোকে স্তব্ধ পুরো এলাকা

সন্ত্রাসবিরোধী মামলায় নরসিংদীর সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী বুবলী গ্রেফতার

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

১১২

সন্ত্রাসবিরোধী মামলায় নরসিংদীর সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী বুবলী গ্রেফতার

নাজাত ডেস্ক

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখান। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

এর আগে, গত ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য ৪ মে দিন নির্ধারণ করেন এবং ওই দিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানার মনিপুরীপাড়া এলাকার ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী ব্যানারসহ অবৈধ মিছিল বের করেন।

এ সময় তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এ সময় ১০ জনকে গ্রেফতার করা হলেও অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে উৎসাহ প্রদান এবং প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবিতে ওই মিছিল করছিল।

তদন্তে আরও অভিযোগ উঠে, তামান্না নুসরাত বুবলী ওই মিছিলে অর্থায়ন ও নির্দেশনা দিয়েছেন। ঘটনার সময় তিনি আশপাশে অবস্থান করে পরে এলাকা ত্যাগ করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এ ঘটনায় তেজগাঁও থানার উপ-পরিদর্শক নিয়াজ উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd