• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি: খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করছে ক্ষুদ্র প্লাস্টিক কণা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য হরমুজ প্রণালি সংকটের প্রেক্ষাপটে কানাডার তেলের দিকে ঝুঁকছে এশিয়া ডা. মুরাদ হাসানকে হাজির করতে আদালতের বিজ্ঞাপন প্রকাশের আদেশ মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি মুন্সীগঞ্জে এনসিপির বিক্ষোভে ছাত্রদলের পানি বিতরণ মার্কিন সেনাদের ভিডিও ইরানের হামলার লক্ষ্য নির্ধারণে সহায়ক: সেন্টকম প্রধান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে এনসিপির মামলা পটিয়ায় মুখোশধারী যুবকদের মিছিল, পুলিশ তদন্তে

রায়পুরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার।

নরসিংদী প্রতিনিধি। / ৫০০ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

৬০২

রায়পুরায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার।

নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদী জেলার রায়পুরা থানার পুলিশের অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী হারুন মিয়াকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা ২০ মিনিটে রায়পুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শ্রীরামপুর রেলগেইট মাছ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাকা রাস্তার ওপর থেকে হারুন মিয়াকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হারুন মিয়ার বিরুদ্ধে হত্যা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নরসিংদী জেলা পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd