• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এ টি এম আজহারুল ইসলাম মাগুরার খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক সাত ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের জন্য ছাগল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি / ৬৭১ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

৭৮০

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

=মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর =================================

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫- নভেম্বর হতে ১০ ডিসেম্বর ) ২০২৫ পর্যন্ত জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর ,দিনাজপুর ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে অংশগ্রহণ করেন মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ রেজা, ডে-কেয়ার সেন্টার এর কর্মকর্তা রেজভিন শারমিনাজ, পল্লীশ্রী পক্ষ থেকে শাহেজাদী শিরীন, ব্রাক এরিয়া ম্যানেজার মোছাঃ সামিরা খাতুন, দীপ্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার হান্না রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের প্রতিনিধি শিশির রোজারিও, ডেমোক্রেসি ওয়াচ এর প্রতিনিধি সানজিদা আক্তার প্রমূখ।

মহিলা বিষয়ক অধিদপ্তর ,দিনাজপুর জেলা কার্যালয়ের নিবন্ধিত সকল স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচি পালন করবে বলে দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান বলেন। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে নারী নির্যাতন প্রতিরোধে ১৫ দিন ব্যাপী বিভিন্ন নারী সংগঠনের মাধ্যমে উঠান বৈঠক, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে গণপরিবহন এবং দৃশ্যমান স্থানে স্টিকার, লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণা, রচনা প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন, স্থানীয় স্যাটেলাইটের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক তথ্য সম্প্রচার করা, আলোচনা সভা ,রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd