নরসিংদীতে পুলিশের সফল অভিযান: ৪৬ কেজি গাঁজা ও মাদকবাহী গাড়ি উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিমের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৫ মিনিটে ডিবি পুলিশের এসআই মোবারক হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে রায়পুরা থানাধীন মাহমুদাবাদ (মান্দবাজ) এলাকার ভৈরব-রায়পুরা ব্রিজের পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ৪৬ (ছেচল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হ্যান্ড জিপ (Mitsubishi) গাড়িও জব্দ করা হয়েছে।
এসময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ইবাদুল ইসলাম (৪৮)-কে গ্রেফতার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার সিলনা গ্রামের আজহার আলী মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান—
> “মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
জনগণ আস্থা রাখুন, পাশে থাকুন।”