• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে সরকার ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩৩ জন, মিরপুরে সর্বাধিক হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর নেতানিয়াহুর গ্রেপ্তার ঠেকাতে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’ প্রস্তুত ব্রোড পিকে তুষারধসে নিখোঁজ ১০ পর্বতারোহী, উদ্ধার অভিযান চলছে সিনহা হত্যার ৬ বছর: খুনিদের শাস্তি কার্যকর হবে কবে? মাসের শেষ দিনে স্বর্ণের দাম বেড়ে নতুন মূল্য নির্ধারণ চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে ‘বেশ হতাশ’ হবো: ট্রাম্প ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট

কুষ্টিয়ায় আগুনে পুড়লো ১৩ দোকান

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি / ২৭৮ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

৩৩৮

কুষ্টিয়ায় আগুনে পুড়লো ১৩ দোকান

 

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

কুষ্টিয়ার কুমারখালীর খালবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

জানতে চাইলে খালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসমুল হোসেন বলেন, সকালে হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। পরে মুহূর্তের মধ্যে তা আরও বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মালামাল পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। কুমারখালীর ফায়ার সার্ভিস স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছিল। তবে এর আগেই বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।

 

প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

পাশাপাশি আগুনের সুত্রপাত বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস। লিখিত আবেদন পেলে সরকারি বরাদ্দ থেকে তাদের সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd