• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

নেতানিয়াহুর গ্রেপ্তার ঠেকাতে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’ প্রস্তুত

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নেতানিয়াহুর গ্রেপ্তার ঠেকাতে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’ প্রস্তুত

১১৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, বিদেশে তাকে গ্রেপ্তার করার চেষ্টা হলে তা রুখে দিতে ইসরায়েলি ‘স্পেশাল ফোর্স’ প্রস্তুত রয়েছে। তিনি এই মন্তব্যটি যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দেওয়ার সময় করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানান।

ফক্স নিউজে শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, তিনি আইসিসি মান্যকারী কোনো দেশে জরুরি অবতরণ বা গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে ভাবলেও ভয় পাচ্ছেন না। তিনি বলেন, এ ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ দলকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।

মেয়র মামদানি দ্য নিউ ইয়র্ক টাইমসে বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দ্য হেগের আদালতে বিচারের যোগ্য, তিনি একজন যুদ্ধাপরাধী।’ তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনের উচিত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।

নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধপদ্ধতি হিসেবে অনাহার সৃষ্টি এবং বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগে আইসিসির পরোয়ানা জারি করা হয়। নেতানিয়াহু এই অভিযোগগুলোকে ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী বলে প্রত্যাখ্যান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd