• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এ টি এম আজহারুল ইসলাম মাগুরার খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক সাত ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের জন্য ছাগল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক

ইয়েমেনের ইরানপন্থি হুতিরা দেশটির পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায় বলে মন্তব্য করেছেন ইয়েমেনি নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা। তিনি বলেন, নিজেদের লক্ষ্য অর্জনে সর্বোচ্চ চাপ তৈরির জন্য শক্তি প্রয়োগকে কার্যকর উপায় হিসেবে মনে করে হুতিরা।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-বাশা জানান, হুতিরা নিজেদের ইয়েমেনের সরকার হিসেবে স্বীকৃতি চায় এবং দেশের প্রাকৃতিক সম্পদ, আকাশসীমা ও সমুদ্রবন্দরগুলোর নিয়ন্ত্রণ নিতে চায়। এরপর তারা ইয়েমেনের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় বসবে।

তিনি আরও বলেন, হুতিরা যদি পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণও নিয়ে নেয়, তবুও সৌদি আরবের কাছে তারা কয়েক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ ও পুনর্গঠন সহায়তা চাইতে পারে। এ ক্ষেত্রে সৌদি আরবের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

আল-বাশা উল্লেখ করেন, ইরানের সমর্থন হুতিদের আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে সহায়তা করেছে। তবে তিনি মনে করেন, হুতিদের সব সিদ্ধান্তের ওপর তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।

তিনি বলেন, ইরানের কিছু উপদেষ্টা ইয়েমেনে থাকতে পারেন এবং তারা হুতিদের ওপর চাপ সৃষ্টি করতে বা নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারেন। তবে পুরো পরিস্থিতি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি মনে করেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd