• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে নাসীরুদ্দীন পাটোয়ারীর আচরণ: রাশেদ খাঁন

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে নাসীরুদ্দীন পাটোয়ারীর আচরণ: রাশেদ খাঁন

২৪১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) একটি স্বাভাবিক দুর্ঘটনা নয়, বরং নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত আক্রমণের ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

৩ সেপ্টেম্বর রাতে রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই দাবি করেন। তিনি জানান, উন্নত চিকিৎসার পরও মির্জা আব্বাস পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সম্প্রতি জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, যা সংসদে উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়।

বর্তমানে মির্জা আব্বাস স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না এবং কথা বলার সময় তার অস্পষ্টতা লক্ষ্য করা যাচ্ছে। রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে থেকেই নাসীরুদ্দীন পাটোয়ারীর অসৌজন্যমূলক আচরণ সহ্য করতে হয়েছে মির্জা আব্বাসকে। এমনকি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় থাকার সময়ও তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কর্মকাণ্ড করা হয়েছে।

রাশেদ খাঁন উল্লেখ করেন, দীর্ঘমেয়াদি মানসিক নিপীড়ন স্ট্রোকের একটি বড় কারণ হতে পারে। তিনি বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের সময় মির্জা আব্বাসকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছিল এবং হাসপাতালে তার ওপর হেনস্তা চালানো হয়েছিল।

রাশেদ খাঁন দাবি করেন, এসব অবিচার ও মিথ্যা অপবাদ মানসিকভাবে মেনে নিতে না পেরে মির্জা আব্বাস স্ট্রোকের শিকার হয়েছেন। ফলে তার অসুস্থতা একটি আকস্মিক ঘটনা নয়, বরং নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত মানসিক অত্যাচারের ফল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd