• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

৪৯তম বিসিএসের গেজেটে নাম না থাকায় ক্ষোভ প্রকাশ সোহেল রানার

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
৪৯তম বিসিএসের গেজেটে নাম না থাকায় ক্ষোভ প্রকাশ সোহেল রানার

৯৭

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম হয়ে চূড়ান্ত গেজেটে নিজের নাম না থাকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহেল রানা।

৩০ সেপ্টেম্বর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর সুপারিশপ্রাপ্তদের গেজেট প্রকাশ করে। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি গেজেটের তথ্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের গেজেট আর্কাইভে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ২৭ নভেম্বরের সুপারিশের ভিত্তিতে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১১ নভেম্বর ২০২৫ ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।

সোহেল রানা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, "ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।" তিনি বলেন, "আমার বিরুদ্ধে কোনো মামলা, এমনকি জিডি পর্যন্ত নেই।" সোহেল আরও জানান, তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত নন এবং বিষয়টি নিয়ে তিনি অবাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd