• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী অসহায় ও প্রতিবন্ধী শিশু সোহানার দায়িত্ব নিলেন নরসিংদীর জেলা প্রশাসক দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি বেনাপোল- যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

মেঘনা আলমের মন্তব্য: সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার পেছনে গোপন উদ্দেশ্য খুঁজতে হবে

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মেঘনা আলমের মন্তব্য: সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার পেছনে গোপন উদ্দেশ্য খুঁজতে হবে

১০৫

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মন্তব্য করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তিনি বলেন, পুরো ঘটনাটি পরিষ্কার নয় এবং এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসে মেঘনা সালমানের সঙ্গে তার পুরোনো সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি জানান, সালমান একসময় তার কষ্টে কষ্টিত হয়ে বাসায় এসে বাসন ধোয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে পরবর্তীতে কিছু কর্মকাণ্ডে হতাশ হয়ে তিনি সালমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফ্রেন্ড করেন।

মেঘনা বলেন, ইউনূস সরকারের সময়ে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে সালমানের সঙ্গে তার বার্তা দেখে একজন তদন্ত কর্মকর্তার মন্তব্য ছিল, ‘এই সালমান মুক্তাদির দুনিয়ার সব গণ্ডগোলে কীভাবে ঢুকে পড়ে?’

তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় সালমান তার বিরুদ্ধে কিছু ফালতু পোস্ট করে পাবলিকের সামনে ছোট করার চেষ্টা করেছিলেন। এছাড়া একটি শিশুধর্ষণের ঘটনায় ধর্ষকের সাফাই গাওয়ার কারণে তিনি সালমানকে আনফ্রেন্ড করেছিলেন।

মেঘনা হামলার প্রসঙ্গে বলেন, হামলাকারীদের নাম-চেহারা না জানা এবং চাঁদা দাবি না করার কথা সালমান নিজেই বলার পরও তিনি কীভাবে ঘটনাটিকে বিএনপির সঙ্গে যুক্ত করছেন, তা তার কাছে পরিষ্কার নয়। তিনি বলেন, “এটা পানির মত পরিষ্কার লাগছে না। সালমান দ্য ব্রাউন ফিশ ঘোলা জলের মাছ।”

উল্লেখ্য, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় পুলিশ জানিয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd