• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একতরফা প্রতিবেদন দেওয়ার অভিযোগ খালেদা জিয়ার জাতিসংঘে ভাষণে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩ বেসামরিক নাগরিক নওগাঁর বদলগাছীতে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই যুবককে পুলিশে দিল ছাত্রদল মাদ্রিদ ডার্বিতে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ মরিনহো কাতারের প্রধানমন্ত্রী ইরান যুদ্ধকে ‘ভূমিকম্প’ হিসেবে বর্ণনা করেছেন কক্সবাজার কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক সৌদি জাহাজ ছাড়া অন্য আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে: হুথিরা এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র ও মাদক উদ্ধার

তুহিনের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ, অপ্রতিম হত্যাকাণ্ডে আটক

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
তুহিনের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ, অপ্রতিম হত্যাকাণ্ডে আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে আটক তুহিন (১৯) এর বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এক ভুক্তভোগী অভিযোগ করেছেন যে, অতীতে তুহিন তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এবং পুলিশ রাজনৈতিক প্রভাবের কারণে ব্যবস্থা নেয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) তুহিনের আটকের খবর প্রকাশিত হওয়ার পর আসাদুল্লাহ সোহাগ নামের এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, তুহিন তাকে ডেকে নিয়ে তার মোটরসাইকেল আত্মসাৎ করে। সোহাগ জানান, সদর দক্ষিণ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে শুধু একটি জিডি নেয় এবং তুহিনের রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করে ব্যবস্থা না নেওয়ার কথা বলেন।

সোহাগ তার পোস্টে থানায় দেওয়া লিখিত অভিযোগের অনুলিপি, খোয়া যাওয়া বাইকের ছবি ও তুহিনের ছবি যুক্ত করেন। এদিকে, জেলা পুলিশের একটি সূত্র জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার সময় তার মায়ের আইফোনটি তুহিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা করা হয়েছে।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তুহিন ও আনাস নামে দুজনকে আটক করা হয়েছে। ফাহিম নামে আরও একজনকে আটক করার খবর পাওয়া গেলেও প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র ছেলে।

অপ্রতিম গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd