• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাষ্ট্র পরিচালনায় রাসুলের নীতি অনুসরণ করা উচিত: চরমোনাই পীর ভারতের ড্রোনের আঘাত পাকিস্তানের কিরানা হিলসে, দাবি সাবেক সিডিএসের সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত জামায়াতের আমিরের এনসিপি কার্যালয়ে সফর, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার মাকে নিয়ে কটূক্তির ঘটনায় রকিবকে ক্ষমা করলেন তাহেরী জামায়াত আমিরের বক্তব্য: এনসিপির জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন স্বামীর যৌতুক মামলায় নার্স তানিয়া খাতুনকে কারাগারে পাঠালো আদালত ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আকতার হোসেন ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ময়মনসিংহে ভুল পরিবারের কাছে নবজাতক হস্তান্তর, তদন্তের নির্দেশ

১৮০ দিনে সরকারের অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোটের অভিযোগ

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
১৮০ দিনে সরকারের অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোটের অভিযোগ

সরকারের ১৮০ দিনে অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি বেড়েছে এবং সরকারের প্রতি জনআস্থা কমেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের এ মূল্যায়নের কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, নিরাপত্তা নেই। তিনি অভিযোগ করেন যে, সরকার বিগত ছয় মাসে আইন-শৃঙ্খলার পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এছাড়া, লোডশেডিং এবং জ্বালানি সংকটের কারণে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার ১৮০ দিনের সাফল্যের চিত্র দেখানোর চেষ্টা করছে, যা জনগণের সঙ্গে প্রতারণা। নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন করে জনগণের প্রতি কমিটমেন্ট পূরণ করা উচিত।

বৈঠকে ১১ দলের লংমার্চ কর্মসূচি নিয়েও আলোচনা হয়। আগামী ৫ সেপ্টেম্বর থেকে চারটি বিভাগ অভিমুখে লং মার্চ শুরু হবে। ৫ সেপ্টেম্বর প্রথম লং মার্চ ঢাকা থেকে চট্টগ্রামে শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd