• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পূর্ব জেরুজালেমে জাতিসংঘের প্রশিক্ষণকেন্দ্র দখল করল ইসরায়েলি বাহিনী রাষ্ট্র পরিচালনায় রাসুলের নীতি অনুসরণ করা উচিত: চরমোনাই পীর ভারতের ড্রোনের আঘাত পাকিস্তানের কিরানা হিলসে, দাবি সাবেক সিডিএসের সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত জামায়াতের আমিরের এনসিপি কার্যালয়ে সফর, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার মাকে নিয়ে কটূক্তির ঘটনায় রকিবকে ক্ষমা করলেন তাহেরী জামায়াত আমিরের বক্তব্য: এনসিপির জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন স্বামীর যৌতুক মামলায় নার্স তানিয়া খাতুনকে কারাগারে পাঠালো আদালত ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আকতার হোসেন ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রাষ্ট্র পরিচালনায় রাসুলের নীতি অনুসরণ করা উচিত: চরমোনাই পীর

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
রাষ্ট্র পরিচালনায় রাসুলের নীতি অনুসরণ করা উচিত: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবসভ্যতার ইতিহাসের সেরা মানব হিসেবে সর্বজন স্বীকৃত। তিনি রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

১২ বরিউল আউয়াল উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ইতিহাস সাক্ষী যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনীত দ্বীন রাষ্ট্র পরিচালনায় সফলতা এনেছে। শান্তি ও সমৃদ্ধিতে পৃথিবী উদ্ভাসিত হয়েছিল।

চরমোনাই পীর উল্লেখ করেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম এবং তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মান্য করেন। তাই রাষ্ট্র পরিচালনায় তার নীতিকে অনুসরণ করা যুক্তিসঙ্গত।

তিনি আরও বলেন, আমাদের ব্যক্তি জীবনে সুন্নতকে আঁকড়ে ধরতে হবে এবং শরিয়াহ অনুসরণ করতে হবে। তাহলেই আমাদের উভয় জীবন শান্তিময় হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহর পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd