• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পূর্ব জেরুজালেমে জাতিসংঘের প্রশিক্ষণকেন্দ্র দখল করল ইসরায়েলি বাহিনী রাষ্ট্র পরিচালনায় রাসুলের নীতি অনুসরণ করা উচিত: চরমোনাই পীর ভারতের ড্রোনের আঘাত পাকিস্তানের কিরানা হিলসে, দাবি সাবেক সিডিএসের সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত জামায়াতের আমিরের এনসিপি কার্যালয়ে সফর, ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার মাকে নিয়ে কটূক্তির ঘটনায় রকিবকে ক্ষমা করলেন তাহেরী জামায়াত আমিরের বক্তব্য: এনসিপির জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন স্বামীর যৌতুক মামলায় নার্স তানিয়া খাতুনকে কারাগারে পাঠালো আদালত ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আকতার হোসেন ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

ভারতের ড্রোনের আঘাত পাকিস্তানের কিরানা হিলসে, দাবি সাবেক সিডিএসের

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ভারতের ড্রোনের আঘাত পাকিস্তানের কিরানা হিলসে, দাবি সাবেক সিডিএসের

ভারতের সাবেক চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কিরানা হিলস এলাকায় একটি ভারতীয় ‘লোইটারিং মিউনিশন’ আঘাত করেছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ওই এলাকায় হামলার উদ্দেশ্য ছিল না।

নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে এক অনুষ্ঠানে জেনারেল চৌহান বলেন, ভারতীয় একটি লোইটারিং মিউনিশন সারগোধা ও কিরানা হিলসের আশপাশে রাডার খুঁজছিল। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য শনাক্ত করতে না পারায় এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সেটি কিরানা হিলসের একটি স্থাপনায় আঘাত করে।

জেনারেল চৌহান আরও জানান, অপারেশন সিঁদুরের আগে সারগোধা ও কিরানা হিলস এলাকায় বেশ কয়েকটি লোইটারিং মিউনিশন পাঠানো হয়েছিল। কিরানা হিলস সারগোধা থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

তিনি উল্লেখ করেন, কিরানা হিলসকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। এ বিষয়ে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এ কে ভারতীর বক্তব্যেরও উল্লেখ করেন জেনারেল চৌহান। কিরানা হিলস পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ও অস্ত্র সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট এলাকা হিসেবে বিবেচিত হয়।

জেনারেল চৌহান জানান, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের স্কারদুতে হামলার অনুমোদনও দেওয়া হয়েছিল, তবে খারাপ আবহাওয়ার কারণে সেখানে অভিযান চালানো সম্ভব হয়নি। বিকল্প লক্ষ্য হিসেবে ভোলারিকে বেছে নেওয়া হয়, যেখানে ভারতীয় বিমানবাহিনীর হামলা পরবর্তী সময়ে আলোচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd