• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ময়মনসিংহে ভুল পরিবারের কাছে নবজাতক হস্তান্তর, তদন্তের নির্দেশ বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশ জলকামান ব্যবহার করেছে জেলেনস্কি ৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাবি করেছেন, ইউরোপের নেতাদের সমর্থন শিক্ষাখাতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা, গ্রেপ্তার তরুণ কলাবাগানে সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা নাইটক্লাবে পুলিশের হাতে আটক হওয়ার পর ইংলিশ পেসার বাদ পড়লেন দল থেকে গণপতি চক্রবর্তীর হত্যাকাণ্ডে পুলিশের দাবি নিয়ে সন্দেহ পরিবারের

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় ‘কামরাঙ্গা’ নামে পরিচিত বাবুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। অভিনেতা জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন এবং মাসে এক-দুবার গ্রামের বাড়িতে আসেন।

তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে বাড়িতে গিয়ে দুইদিন অবস্থান করে আবার ঢাকায় চলে যান। সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে ফিরে লাইট জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। পরে বাইরে গিয়ে দেখতে পান, বিদ্যুতের মেইন লাইনের তার চুরি হয়ে গেছে।

ছাদে গিয়ে তিনি দেখতে পান, এসির তারও নেই এবং বাইরে থাকা আরও কিছু মালামালও চুরি হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেন, শুধু তার বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একইভাবে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু তার বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd