• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু কলকাতার চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’ যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান,  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার রাজশাহীর পদ্মা চরে বাল্যবিয়ের শিকার ৯৫ শতাংশ শিশু, শিক্ষা নেই নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা প্রস্তাব, ক্যাবের দাবি অযৌক্তিক ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রংপুরে চার খুন: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রথমবার এসিসির সভায় তামিমের বড় দায়িত্ব মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, অসুস্থ নেতা হাসপাতালে

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, অসুস্থ নেতা হাসপাতালে

১৫

গাজীপুরের শ্রীপুরে এক কৃষকদল নেতার কার্যালয়ে দুর্বৃত্তদের গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই নেতা। গুলির পর তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেতার নাম জজ মিয়া, তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরএকে সিরামিক কারখানার সামনে তার কার্যালয়ে গুলি ছোড়া হয়।

জজ মিয়া জানান, শনিবার রাতে তিনি তার ব্যক্তিগত কার্যালয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে লেজার লাইট দিয়ে তাকে টার্গেট করে। পরে তারা তার দিকে দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও শ্রীপুর থানার ওসি শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd