• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু কলকাতার চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’ যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান,  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার রাজশাহীর পদ্মা চরে বাল্যবিয়ের শিকার ৯৫ শতাংশ শিশু, শিক্ষা নেই নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা প্রস্তাব, ক্যাবের দাবি অযৌক্তিক ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রংপুরে চার খুন: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রথমবার এসিসির সভায় তামিমের বড় দায়িত্ব মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু

খুলনায় ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন কার্যক্রম শুরু করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) বিকালে খুলনা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনি মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ড্রেন, নালা-নর্দমা ও মশার সম্ভাব্য প্রজননস্থলে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।

নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করা যাবে না; ব্যক্তি, পরিবার ও সামাজিকভাবে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মশক নিধন কর্মসূচিতে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd