• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ যানজট নিরসনে যশোর পৌরসভার অভিযানের মাঝেই ফের যানজট, দুর্ভোগে পথচারী বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০ বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ যশোরে বটি দিয়ে মাকে হত্যায় শিক্ষক ছেলে হেফাজতে তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জন বিদেশি নাগরিক রাসুলুল্লাহ (স.)-এর নামাজে শিশুর কান্নার প্রতি মানবিক দৃষ্টান্ত রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলছে তেহরান

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলছে তেহরান

১৮

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে সহায়তা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে ‘ভয়াবহ’ অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই নিষেধাজ্ঞাগুলো সাধারণ ইরানিদের লক্ষ্য করে এবং এগুলোকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে।

এছাড়া, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এটি হবে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও একঘরে অবস্থা।’ তিনি আরও হুমকি দেন যে, ইরানকে সহায়তা দেওয়া দেশগুলোও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd