যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে সহায়তা বা দেশটির সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে ‘ভয়াবহ’ অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই নিষেধাজ্ঞাগুলো সাধারণ ইরানিদের লক্ষ্য করে এবং এগুলোকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে।

এছাড়া, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এটি হবে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও একঘরে অবস্থা।’ তিনি আরও হুমকি দেন যে, ইরানকে সহায়তা দেওয়া দেশগুলোও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হবে।