• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ কাটাখালীতে বিদ্যুৎ সংযোগে ওভারভোল্টেজ, ৩০০ বাড়ির ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তৈল চুরি ও পাচারের অভিযোগ ঢাকায় মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ঢাবির দুই শিক্ষার্থী সমকামিতার অভিযোগে হল থেকে বহিষ্কৃত বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারের পরিকল্পনার ঘাটতি: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ ঘোষণা মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ ঘোষণা

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ ঘোষণা

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হিসেবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনে এই পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছেন। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কৌশলগত কারণে আগেভাগে নাম প্রকাশ করা হয়নি। তবে মির্জা ফখরুল ইতিমধ্যে নিজের সম্মতিপত্রে সই করেছেন। আজ দুপুরে তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হবে।

এ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে দুটি ফরম বিএনপি নিয়েছে। আইনি সতর্কতা ও কৌশলগত কারণে একই প্রার্থীর পক্ষে একাধিক ফরম নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd