• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ কাটাখালীতে বিদ্যুৎ সংযোগে ওভারভোল্টেজ, ৩০০ বাড়ির ইলেকট্রনিকস পণ্য পুড়ে গেছে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তৈল চুরি ও পাচারের অভিযোগ ঢাকায় মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ঢাবির দুই শিক্ষার্থী সমকামিতার অভিযোগে হল থেকে বহিষ্কৃত বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারের পরিকল্পনার ঘাটতি: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ ঘোষণা মাত্র ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব

গোপালগঞ্জে লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
গোপালগঞ্জে লোডশেডিংয়ের কারণে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো

১৩

গোপালগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে লোডশেডিং বেড়ে যাওয়ায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন। এ পরিস্থিতিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গোপালগঞ্জের পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোপালগঞ্জ পৌরসভা এলাকায় ওজোপাডিকোর পাওয়ার হাউজ ও দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে।

এ কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অসন্তুষ্ট ব্যক্তি বা সাধারণ জনগণের মাধ্যমে দপ্তর, বৈদ্যুতিক স্থাপনা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ ঘটতে পারে।

ওজোপাডিকোর গোপালগঞ্জ দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট, কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে ৯ থেকে ১০ মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।’

তিনি আরও জানান, এ পরিস্থিতিতে দপ্তরের সব স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রগুলোকে নিয়মিত পুলিশ টহলের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd