• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পলাশে কাপড়ের হাটের টাকা বণ্টন নিয়ে বিরোধ, ৭ বাড়িতে হামলা-লুটের অভিযোগ কাজের অগ্রগতির চেয়ে ১৫ কোটি টাকা বেশি বিল উত্তোলনের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন: প্রত্যাশা ও বাস্তবতা ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু, হামলার অভিযোগ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’ বলে মন্তব্য মার্কিন সিনেটরের জবি ছাত্রদল নেতা জয়কে বহিষ্কারের দাবি সহপাঠীদের, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘাত এড়াচ্ছে ছাত্রদল ও ছাত্রশিবির ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন 

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ২২ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

২৬

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন।

 

 

শনিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরিদর্শনকালে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও এনজিওগ্রাম ইউনিট নির্মাণের ব্যয়সংক্রান্ত বিষয় নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

 

এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মারুফ হাসান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন সাফায়েত, ডা. আহসান কবির বাপ্পী, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা ছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসপাতালের বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা ও অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd