• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু, হামলার অভিযোগ

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু, হামলার অভিযোগ

৯৭

ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে রোববার বিকেলে হামলার ঘটনা ঘটে।

জসিম খানকে একা পেয়ে সজল খান, তার বাবা সেলিম খান, ভাই শফিক খান এবং তাদের সহযোগীরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে। জসিম খানের চিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে যান তার বাবা আক্কাস খান। এ সময় হামলাকারীরা বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আক্কাস খানের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, তবে পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আক্কাস খানের মৃত্যু হয়েছে। আহত জসিম খান বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd