• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জৈন্তাপুরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ জন সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিচ্ছেদের পর শিশুর অভিভাবকত্বে মায়ের স্বীকৃতির দাবি জানানো হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন  মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, সুস্থ অবস্থায় দেখা গেল যশোরে ফেসবুকে ফাঁদে ফেলে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক সাকিবের অটোগ্রাফে বাংলাদেশের পতাকা, সামাজিক মাধ্যমে ভাইরাল এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সীমা বৃদ্ধি অনলাইন জুয়ার প্রতিবাদে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, ৮ দিনেও জ্ঞান ফেরেনি

প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামে, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামে, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন

২১

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার (৯ আগস্ট) এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন। এটি তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রাম সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

দুপুর ১২টায় তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।

দুপুর একটায় প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাবেন এবং সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার পর রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফটিকছড়ি উপজেলায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd