• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জৈন্তাপুরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ জন সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিচ্ছেদের পর শিশুর অভিভাবকত্বে মায়ের স্বীকৃতির দাবি জানানো হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন  মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, সুস্থ অবস্থায় দেখা গেল যশোরে ফেসবুকে ফাঁদে ফেলে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক সাকিবের অটোগ্রাফে বাংলাদেশের পতাকা, সামাজিক মাধ্যমে ভাইরাল এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সীমা বৃদ্ধি অনলাইন জুয়ার প্রতিবাদে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, ৮ দিনেও জ্ঞান ফেরেনি

জৈন্তাপুরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ জন

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
জৈন্তাপুরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ জন

সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানব পাচারের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হয়েছেন, যাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডিবির হাওরের লাল শাপলা বিলের ব্রিজ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন— মাসুক মিয়া (৪৫), হারুন মিয়া (৫৫), মানিক আহমদ (৪০), ফজলু মিয়া (৮০), ও রফিক আহমদ (৫০)। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কদমখাল গ্রামের রিপন মিয়া এবং কেন্দ্রি হাওর গ্রামের মোস্তোকিন আলীর ছেলেদের মধ্যে পূর্বে থেকেই বিরোধ ছিল। শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয় এবং সংঘর্ষে পরিণত হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সংঘর্ষের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তিনি বলেন, "আমি ছুটিতে ছিলাম, বিস্তারিত জানি না। খবর নিচ্ছি, কী হয়েছিল।"


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd