• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জৈন্তাপুরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ জন সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিচ্ছেদের পর শিশুর অভিভাবকত্বে মায়ের স্বীকৃতির দাবি জানানো হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন  মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, সুস্থ অবস্থায় দেখা গেল যশোরে ফেসবুকে ফাঁদে ফেলে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক সাকিবের অটোগ্রাফে বাংলাদেশের পতাকা, সামাজিক মাধ্যমে ভাইরাল এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সীমা বৃদ্ধি অনলাইন জুয়ার প্রতিবাদে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, ৮ দিনেও জ্ঞান ফেরেনি

তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

২৪

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৮ আগস্ট) পিবিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হাফিজুর রহমান ঢাকার কেরাণীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে তাকে সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে ফের ধরা হয়েছে।

গত রোববার হাই কোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেছিলেন। এরপর মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে বৃহস্পতিবার আদালত আসামির জামিন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত সময় পেরোলেও আসামি হাফিজুর আত্মসমর্পণ করেননি। এর কয়েক ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করে পিবিআই। চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরাণীগঞ্জের বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় একটি বাসায় টিউশনি করতে গিয়ে তনু আর বাসায় ফেরেননি। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd