• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্পেনের গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’তে দেখা যাবে দুই সূর্যাস্ত ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয় প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ, হামলার প্রতিবাদ দৃষ্টিহীন মুকলেস আলীর সংগ্রামী জীবন হামের প্রভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ফিটনেসবিহীন যানবাহন ও অনভিজ্ঞ চালকের বিরুদ্ধে মামলা করতে আহ্বান প্রতিমন্ত্রী নুরের চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রেপ্তার

মোদিকে কটাক্ষ করে দীপকের মন্তব্য, ‘দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক উজ্জ্বল’

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
মোদিকে কটাক্ষ করে দীপকের মন্তব্য, 'দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক উজ্জ্বল'

২৫

ভারতের সংসদে পাবলিক পরীক্ষা সংশোধন বিল, ২০২৬ পাস হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশিত ভিডিও বার্তার জবাবে কটাক্ষ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত সেলফি-স্টাইলের এক ভিডিওতে মোদি নতুন আইনকে নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁস মাফিয়া’দের কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রযুক্তির ব্যবহার ও কঠোর আইনের মাধ্যমে সরকার পরীক্ষা ব্যবস্থার সংস্কার অব্যাহত রাখবে।

দীপকের মন্তব্য ইনস্টাগ্রামে প্রকাশিত হয়, যেখানে তিনি বলেন, ‘দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল।’ তার এই মন্তব্য দেশের শিক্ষার্থীদের মধ্যে চলমান প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষোভের প্রেক্ষাপটে এসেছে।

সিজেপি দীর্ঘদিন ধরে পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার, জবাবদিহি নিশ্চিত করা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি সংসদের উভয় কক্ষে পাস হওয়া প্রশ্ন ফাঁসবিরোধী সংশোধনী বিলের মাধ্যমে ২০২৪ সালের আইন আরও কঠোর করা হয়েছে।

বিলটির সমালোচনা করে সিজেপি বলেছে, সংশোধনীতে প্রশ্ন ফাঁস প্রতিরোধের চেয়ে ঘটনার পর অপরাধীদের শাস্তি দেওয়ার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রঙ্কা বলেন, প্রশ্ন ফাঁসের সুযোগ তৈরি করা পদ্ধতিগত ত্রুটিগুলো দূর করতে বিলটিতে কার্যকর কোনো উদ্যোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd