• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্পেনের গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’তে দেখা যাবে দুই সূর্যাস্ত ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয় প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ, হামলার প্রতিবাদ দৃষ্টিহীন মুকলেস আলীর সংগ্রামী জীবন হামের প্রভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ফিটনেসবিহীন যানবাহন ও অনভিজ্ঞ চালকের বিরুদ্ধে মামলা করতে আহ্বান প্রতিমন্ত্রী নুরের চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রেপ্তার

মোদির ভিডিও বার্তায় গালাগালির অভিযোগের প্রেক্ষাপট

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
মোদির ভিডিও বার্তায় গালাগালির অভিযোগের প্রেক্ষাপট

২০

ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে গালিগালাজ করার ঘটনায় ২৫ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে প্রধানমন্ত্রী মোদী গালাগালির অভিযোগ তুলে এবং সংযম ও ক্ষমার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মোদী বলেন, ‘যন্তর মন্তরে যা ঘটেছে তা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু বিপথগামী তরুণ এমন ভাষা ব্যবহার করেছে যার কোনো সভ্য সমাজে স্থান নেই।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ওই বিক্ষোভকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কয়েক দিন পর তিনি এই মন্তব্য করেন। অভিযোগ অনুযায়ী, ২৩ জুলাই যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে আয়োজিত বিক্ষোভের সময় ওই নারী প্রধানমন্ত্রীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন।

মোদি বলেন, তিনি মনে করেন না যে এর সমাধান রাগ বা প্রতিশোধের মধ্যে নিহিত আছে। বরং, তিনি বিক্ষোভকারীদের তরুণ হিসেবে বর্ণনা করেন যারা নিজেদের ভুল থেকে শিখতে সক্ষম। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘গালিগালাজ করে কোনো কিছুর সমাধান হয় না। আসুন, বিপথগামীদের পথ দেখাই।’

এদিকে, নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় প্রধানমন্ত্রীর গালাগালির ঘটনায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(১) ও ৩৫৬(১) ধারায় মামলাটি করা হয়েছে। জিরো এফআইআর হওয়ায় অপরাধ সংঘটিত হওয়ার স্থান ওই থানার এখতিয়ারের বাইরে হলেও প্রাথমিকভাবে মামলা নেয়া হয়। পরে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd