• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জিয়াউর রহমানের নামে ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলা, আহত ২০ ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চট্টগ্রামে মাইক্রোবাস ফেলে পালাল চালক, উদ্ধার ২১ কার্টন বিদেশি মদ বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের উদ্বেগ গৌরীপুরে খাল খননের অব্যয়িত ৯৯ লাখ টাকা কোষাগারে জমা দিচ্ছেন ইউএনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে নতুন দায়িত্বে ডা. আতিকুর রহমান খান

বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের উদ্বেগ

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
বুলগেরিয়াতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন নিয়ে ইরানের উদ্বেগ

বুলগেরিয়ার বেজমের বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের অনুমতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তার জন্য বেজমের বিমানঘাঁটিতে মার্কিন বিমান মোতায়েনের অনুমতি দেওয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তার শামিল। তিনি এ ধরনের পদক্ষেপকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন এবং এটি দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী বলেও মন্তব্য করেন।

ইরান পূর্বে সতর্ক করে বলেছিল, যেসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেবে, তাদের পরিণতি ভোগ করতে হতে পারে।

এদিকে, সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কোম্বোসের সঙ্গে আলাপকালে আরাগচি দেশটির ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটিগুলো যেন ইরানের বিরুদ্ধে ব্যবহার না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

গত সপ্তাহে বুলগেরিয়ার পার্লামেন্ট বেজমের বিমানঘাঁটিতে সর্বোচ্চ আটটি মার্কিন কেসি-১৩৫ ট্যাংকার বিমান এবং ২৫০ জন সামরিক সদস্য মোতায়েনের অনুমোদন দেয়। তবে বুলগেরিয়া জানিয়েছে, ওই ঘাঁটিতে কোনো আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করা হবে না এবং এ সিদ্ধান্তের ফলে দেশটি কোনো সামরিক অভিযানের পক্ষ হয়ে যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd