ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে, সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আগ্রাসীদের আজই শাস্তি দেওয়া হবে।
এই ঘোষণা এসেছে যখন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থাপনায় শক্তিশালী হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, আইআরজিসির জনসংযোগ বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।
মার্কিন হামলার পর ইরানের কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আইআরজিসি জানায়, তারা হামলার জবাব দেবে এবং ‘আগ্রাসীদের’ শাস্তি দেওয়া হবে, তবে হামলার ধরন বা লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, বুধবার (২৯ জুলাই) রাতে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা চালায়, যা চলমান সংঘাতকে আরও তীব্র করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, এই হামলা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার চেষ্টার জবাবে করা হয়েছে।