• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন, শাটডাউন চলছে মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ কুমিল্লায় অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতের প্রসাধনী পণ্যে ভেজ-ননভেজ মার্কিং বাধ্যতামূলক হল বিএনপি আগে ব্যর্থ বিরোধী দল, এখন ব্যর্থ সরকার: খেলাফত মজলিসের অভিযোগ তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে যুবদল নেতার মৃত্যু ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তানে বিক্ষোভের ডাক নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ। বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজাকে হত্যা

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজাকে হত্যা

৩২

টাঙ্গাইলের দরুণ এলাকায় সুরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুরমান রেজা (৪০) টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনের সামনে সুরমান রেজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়।

নিহতের ভাই হালিম রেজা বলেন, "আমার ভাই ব্যবসা করার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হন। কীভাবে কী হলো কিছু বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, সুরমান রেজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd