• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পলাশে আলম মোল্লার প্রভাবের অভিযোগ নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ইতালির স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য ও ফ্রান্স ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা ক্ষমতার মোহে জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ তুললেন রাশেদ খান কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক গ্রেপ্তার পাবনায় ১০ বছরের শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার মোস্তফা প্রামাণিক রিমান্ডে তথ্য দিয়েছেন জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইরানকে দায়ী করেছেন জেডি ভ্যান্স মুক্তাগাছা থানায় হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা নিউইয়র্কের উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা মুরাদনগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৫ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা মুরাদনগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৫ নেতাকর্মী গ্রেফতার

১০

কুমিল্লার মুরাদনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুটিপাড়া এলাকায় একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. সাদ্দাম হোসেন, মো. সারোয়ার, সরোয়ার হোসেন রাকিব, আনিস মিয়া, মোস্তফা সরকার, আরিফুর রহমান সরকার, মহসিন, ইয়াছিন, মো. জজ মিয়া, শরীফ মিয়া, সোহেল মিয়া, মো. শাহ আলম, মো. জাহাঙ্গীর আলম, আলমাস উদ্দিন মেম্বার ও মো. আব্দুস সাদেক। তারা দেবীদ্বার, মুরাদনগর ও তিতাস উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার বাবুটিপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে গ্রেফতার করে এবং পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও চারজনকে পৃথক অভিযানে আটক করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঝটিকা মিছিলটি শোডাউন, জনমনে ভীতি সৃষ্টি ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে করা হয়েছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd