• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক সৌদি জাহাজ ছাড়া অন্য আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে: হুথিরা এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র ও মাদক উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় রংপুরে ফিলিং স্টেশনে ভিড় ও হট্টগোল রেলপথে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদারের নির্দেশ রেলপথ প্রতিমন্ত্রীর যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নতি এনসিপির আখতার হোসেনের অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট যানবাহনে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত এমপি গাজী নজরুলের স্ত্রী মৃত্যুর তদন্তে প্রশ্ন তুললেন রাশেদ খান কুমিল্লায় অপ্রতীম হত্যা: তিন আসামির জবানবন্দি গ্রহণ

কুমিল্লায় ১৩ বছরের কিশোর হত্যায় সন্দেহভাজন আটক, ফেসবুকে পোস্ট আনাসের

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লায় ১৩ বছরের কিশোর হত্যায় সন্দেহভাজন আটক, ফেসবুকে পোস্ট আনাসের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শাহরিয়ার আনাস (১৮) এর ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা চলছে। আটক হওয়ার আগে আনাস নিজের ফেসবুকে একটি সংবাদমাধ্যমের খবরের ছবি শেয়ার করে লেখেন, "বাচ্চাদের কাছে দামী জিনিস, তার জীবনের জন্য হুমকিস্বরূপ।"

আনাসের পোস্টে তিনি আল্লাহর কাছে তার পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করেন এবং অপ্রতিমের সঙ্গে স্মৃতিচারণ করে লেখেন, "মাঝেমধ্যে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বলতো যে ভাই কই আছো, ছবি তুলবো কয়েকটা।"

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজ দেখে প্রথম সন্দেহভাজন তুহিনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহরিয়ার আনাসকে আটক করা হয়। এদিকে, অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন ও আনাস ছাড়াও ফাহিম নামে আরও একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে ফাহিমের আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোঁপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ধারণা করা হচ্ছে, আইফোনটি নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার বিষয়ে রোববার দুপুরে জেলা পুলিশ সংবাদ সম্মেলন ডেকেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd