• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইন্টার মিলান ও রোমার মধ্যে ড্র, লাউতারোর জোড়া গোলে রক্ষা পেল চ্যাম্পিয়নরা জামালপুরে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে পুলিশের রাত্রিকালীন টহল তুহিনের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ, অপ্রতিম হত্যাকাণ্ডে আটক রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় মার্কেট বন্ধ থাকবে জামায়াতের আমির: সরকারকে সময় দিচ্ছি, এক দফার আন্দোলনে যাচ্ছি না শাহজালাল মাজারে ৮৯ লাখ টাকা ও স্বর্ণ-বিদেশি মুদ্রা উদ্ধার খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, অজ্ঞাত ব্যক্তির ফোনে দাবি কুমিল্লায় অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে আইফোন উদ্ধার কুমিল্লায় ১৩ বছরের কিশোর হত্যায় সন্দেহভাজন আটক, ফেসবুকে পোস্ট আনাসের ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা প্রকাশ রপ্তানিকারকদের

পাঠ্যবইয়ের মানহীন ছাপা: ১ কোটি ফর্মা বাতিল

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পাঠ্যবইয়ের মানহীন ছাপা: ১ কোটি ফর্মা বাতিল

২০২৭ সালের জন্য প্রাথমিক ও মাধ্যমিকের বিনা মূল্যের ৩০ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ১০১ কপি পাঠ্যবই ছাপাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ১৩৩টি মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। তবে, পাঠ্যবই মুদ্রণে খরচ বেড়ে প্রায় ৩০০ কোটি টাকা হয়েছে। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে প্রাক্কলিত দরের চেয়ে ১০০ কোটি টাকা বেশি দর দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘মিনিস্ট্রি টিম’ সম্প্রতি ৫২টি ছাপাখানার পরিদর্শন করে ১ কোটি ফর্মা বাতিল করেছে। এসব ফর্মায় মিসিং, ডাবল ফর্মা, নিম্নমানের কালি ব্যবহারের মতো ত্রুটি ধরা পড়েছে। বইয়ের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাপাখানাগুলোকে সতর্ক করেছে।

এনসিটিবির একজন কর্মকর্তা জানান, মোল্লা প্রেস এন্ড পাবলিকেশন এবং অটো প্রিন্টিং এন্ড প্যাকেজিং ছাপাখানায় নিম্নমানের পাঠ্যবই পাওয়া গেছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই দুই ছাপাখানার মালিককে তলব করেন এবং নিম্নমানের কালি ব্যবহারের জন্য ব্যাখ্যা চান।

এদিকে, রেদওয়ানিয়া প্রেস এন্ড পাবলিকেশনে ও লেটার এন্ড কালার ছাপাখানায় নিম্নমানের বই জব্দ করা হয়েছে। এনসিটিবির সূত্র জানায়, অধিকাংশ ছাপাখানা দরপত্রের শর্ত মানছে না এবং নিম্নমানের কাগজ ব্যবহার করছে।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান জানান, পাঠ্যবই ছাপানো নিয়ে সিন্ডিকেটের কারণে অনেক ছাপাখানার মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির নির্দেশনায় পাঠ্যপুস্তকের গুণমান নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd