• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত

দক্ষিণ লেবাননের ‘আলী আল-তাহের’ পাহাড়চূড়ার দিকে অগ্রসর হওয়া যেকোনো ব্যক্তিকে ‘নির্মূল’ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি নিশ্চিত করেছেন যে, এই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েল কাৎজ দাবি করেন, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে এবং তাদের সুড়ঙ্গ ধ্বংস করেছে। তিনি জানান, সেখানে হিজবুল্লাহ বা অন্য কোনো পক্ষ যাতে পুনরায় অবস্থান তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই পাহাড়চূড়াটি ইসরায়েলের চিহ্নিত তথাকথিত ‘হলুদ রেখা’ এবং ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চল’-এর অংশ, যা লেবাননের ভেতরে প্রায় ৭০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কাৎজ সাফ জানিয়ে দেন, পুরো লেবনন জুড়ে হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার বা পুনর্মূল্যায়ন করা হবে না।

লেবানিজ কর্তৃপক্ষ বা হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে, গত বৃহস্পতিবার ‘আলী আল-তাহের’ পাহাড়ে এক শক্তিশালী বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী, যার মাধ্যমে হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রায় ৪ হাজার ৪০০ জন নিহত এবং ১২ হাজার ৫০০ জন আহত হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে, যার মধ্যে কয়েক দশক ধরে দখলে থাকা ভূখণ্ডের পাশাপাশি সাম্প্রতিক সামরিক অভিযানে দখল করা নতুন স্থানগুলোও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd