• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর সারাদেশে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি

ওমানে হরমুজ প্রণালি নিয়ে আঞ্চলিক বৈঠক স্থগিত

Reporter Name / ৭২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ওমানে হরমুজ প্রণালি নিয়ে আঞ্চলিক বৈঠক স্থগিত

১৮২

ইরান, ইরাক ও উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণে ওমানে হরমুজ প্রণালি নিয়ে নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করা হয়েছে। সোমবার সালালাহ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এ তথ্য জানিয়েছেন।

বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঐকমত্যে পৌঁছানোর প্রয়োজনের কারণে। আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করে এমন সংলাপের প্রতি ওমানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গঠনমূলক আলোচনা ও টেকসই সমঝোতার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরবিষয়ক মহাপরিচালক মোহাম্মদ আলিবেক জানান, কয়েকটি আঞ্চলিক দেশের অনুরোধের পর বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান ও ওমান যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে আয়োজক ওমান ছাড়াও ইরান, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের অংশ নেওয়ার কথা ছিল। তবে ইরানের হামলার অভিযোগ তুলে শনিবার বাহরাইন বৈঠক বর্জনের ঘোষণা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd