• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী অসহায় ও প্রতিবন্ধী শিশু সোহানার দায়িত্ব নিলেন নরসিংদীর জেলা প্রশাসক দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি বেনাপোল- যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

ক্যাপ্টেন স্মিত মাচ্ছার: ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করলেন

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাপ্টেন স্মিত মাচ্ছার: ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করলেন

১৬১

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে সহ-পাইলটের ছুরিকাঘাতের ঘটনায় আহত হয়েও ১৭৪ যাত্রীর জীবন বাঁচিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। বুধবার এই ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট এফজেড১০৭৩-এর ককপিটে হামলার সময় বিমানে ১৭৪ যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১৬৬ জন ইসরায়েলি নাগরিক। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, সহ-পাইলট ক্যাপ্টেন মাচ্ছারকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। তবে ফ্লাইদুবাই জানিয়েছে, ঘটনার কারণ ও উদ্দেশ্য এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন।

ঘটনার পর বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইদুবাই জানিয়েছে, সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্মিত মাচ্ছার মুম্বাইয়ের ঘাটকোপারের বাসিন্দা এবং তার বয়স প্রায় ৩৫ বছর। তিনি প্রায় চার বছর ধরে ফ্লাইদুবাইয়ে কাজ করছেন এবং এর আগে স্পাইসজেটে ১১ বছর দায়িত্ব পালন করেন।

নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছার এবং ঘটনা নিয়ন্ত্রণে সহায়তাকারী যাত্রী ও ক্রুদের প্রশংসা করেছেন। তার মতে, তাদের দ্রুত পদক্ষেপ বড় ধরনের বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd