• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিবপুরে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, আহত স্ত্রী ও মেয়েও।  বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ মিছিল বেনাপোলে বাগেরহাটের যুবলীগ নেতা আটক যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর সারাদেশে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন

দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ১৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

২৪

দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি।। স্থানীয় সরকার রংপুর বিভাগ এর পরিচালক (যুগ্ম সচিব) মো: আবু জাফর বলেছেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে কেউ অন্ধ থাকবে না বলে তিনি আশ্বাস প্রদান করেন। মনে রাখবেন, যার চোখের আলো নেই তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের সমস্যা হলে চিকিৎসকের কাছে আসুন এবং চোখের যত্ন নিন।

 

৪ নভেম্বর-২০২৬ বুধবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গনে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ও পিকেএসএফ, অরবিস ইন্টার ন্যাশনাল এর সহযোগিতায় বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।

 

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরীফ, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: মিনারুল ইসলাম খান, সহকারী প্রকৌশলী মীর তোফাজ্জল হোসেন।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমাদের বয়স হয়েছে। চোখের প্রতি যত্ন নিতে হবে। ছেলে মেয়েদের জন্য পুষ্টিযুক্ত খাদ্য খাওয়াতে হবে। সেই সাথে তাদের নিয়মিত চোখের যত্ন নিতে হবে।

 

পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান বলেন, যতদিন বাঁচবেন ততদিন শরীরের প্রতিটি অঙ্গের যত্ন নেবেন।

 

স্বাগত বক্তব্য রাখতে গিয়ে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, জেলা প্রশাসকের সহযোগিতায় আমরা অবিলম্বে বোচাগঞ্জ উপজেলাকে ছানিমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করতে যাচ্ছি। সেই সাথে পর্যায়ক্রমে চক্ষু ক্যাম্পের মাধ্যমে প্রতিটি উপজেলায় এই্ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

 

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর এ্যাসিস্টেন্ট আউটরিচ অফিসার মোঃ হামিদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd